১ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

অনলাইন ডেস্ক : আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি-২০২৬) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নতুন এক কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের আওতাধীন সকল পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার আইডি-পাসওয়ার্ড এবং ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তি ও ট্যাগ অফিসারদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।

আজ (সোমবার) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ   সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

এতে বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৮ জুনের মধ্যে নির্ধারিত ইমেইলে (controller@dhakaeducationboard.gov.bd) দুই ধরনের তথ্য প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ডিভিআর বা এনভিআরের সচল আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরার ব্র্যান্ড ও ডিভাইসের সিরিয়াল নম্বরসহ) এবং সিসিটিভির সাথে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ট্রেজারি বা থানা থেকে যে-সকল শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার প্রশ্নপত্র গ্রহণ করবেন, তাদের নাম, পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডে পাঠাতে হবে।

আরও পড়ুনঃ   নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষা কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই আদেশের অনুলিপি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST