২৩ মে ২০২৬
অনলাইন সংস্করণ

জঙ্গলের ভেতর মিউমিউ করছিল বিড়াল ছানাটি

জঙ্গল থেকে উদ্ধারকরা বিড়াল ছানাসহ কৃষক ইয়ারবক্স।

সবুজ সরকার, নিয়ামতপুর : কয়েকটা বস্তা দড়ি দিয়ে বেঁধে ডান হাতের মধ্যমা আঙুলে ঝুলিয়েছেন তিনি, সেই হাতেই মুঠোফোন। বাম হাতের মধ্যমা আঙুলে পলিথিনে বাঁধা দড়ি, বগলে আবার পুঁইশাক। এতকিছু নেওয়ার পরও বাম হাতে সন্তর্পণে ধরে আছেন একটা বিড়াল ছানা। মিউ মিউ শব্দ করছিল।

রোববার সন্ধ্যার কিছু পরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা বাজারে এমন এক দৃশ্য দেখা গেল।

হাতে বিড়াল ছানা দেখে এই প্রতিবেদক এগিয়ে যান ওই ব্যক্তির কাছে। তাঁকে থামিয়ে নাম জানতে চাইতে বললেন, তাঁর মো. ইয়ারবক্স। বাড়ি উপজেলার রুদ্রপুর হঠাৎপাড়া গ্রামে। পেশায় তিনি কৃষক।

আরও পড়ুনঃ   মান্দায় দরজা কেটে গরু চুরি

হাতের বিড়াল ছানার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে ভাবিচা গ্রামের গ্রামীণ রাস্তার ধারে একটি জঙ্গলের ভেতর এই বিড়াল ছানাটি মিউ মিউ করছিল। জঙ্গলের এককোণায় বসেছিল। এদিক-ওদিক দেখছিল। বিড়াল ছানাটি দেখে খুব মায়া হলো। সন্ধ্যা হলে শিয়ালে নিয়ে চলে যেতে পারে। তাই নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে পুষবো।

তিনি আরও জানালেন, এর আগেও বাড়িতে অনেক বিড়াল পুষেছেন তিনি । বেশ কিছুদিন আগে পোষা বিড়ালটা মারা গেছে। তাই এই বিড়াল ছানাকে নিয়ে যাচ্ছেন। বাড়িতে রেখে পুষবেন। বাড়িতে একটা পোষা বিড়াল থাকলে অনেক উপকার হয়।

সেখানে উপস্থিত ছিলেন ভাবিচা গ্রামের বাসিন্দা গোপাল প্রামানিক। তিনি বলেন,
ছোট্ট এই বিড়াল ছানাকে জঙ্গল থেকে তুলে এনে নিজের বাড়িতে নিয়ে যাওয়া অবশ্যই ভালো কাজ। বিড়ালটা বড় হলে রাতে জঙ্গল থেকে কারও বাড়িতে আশ্রয় নিতে পারতো। ছোট্ট এই বিড়াল ছানাটা সেটা পারবে না। বনজঙ্গল থাকলে শিয়ালে খেয়ে ফেলার সম্ভাবনা ছিল। উনি জঙ্গল থেকে তুলে এনে খুব ভালো কাজ করেছেন। ছোট্ট প্রাণীর প্রতি এমন মানবিক সদয় হওয়ায় উনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুনঃ   নারায়ণগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

একই গ্রামের বাসিন্দা দেবাশীষ মন্ডল বলেন, বিড়াল খুব শান্তশিষ্ট প্রাণী। বিড়ালেরা গ্রামাঞ্চলে বাড়িতে থেকে ইঁদুর খেয়ে গেরস্তের অনেক উপকার করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জঙ্গলের ভেতর মিউমিউ করছিল বিড়াল ছানাটি

গুম প্রতিরোধ আইন পাস ও ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বিভিন্ন জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসী

দুর্নীতি , চাঁদাবাজির কারণে ৩ মাসেই বিএনপি ব্যর্থ সরকার : রফিকুল ইসলাম খান

১০

শিশু রামিসা হত্যার বিচারের দাবীতে রাজশাহীতে বিক্ষোভ

১১

আম ও পশু পরিবহনে থাকছে না স্পেশাল ট্রেন

১২

নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

রামিসা হত্যা মামলায় আসামি পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

১৫

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

পরিবারকে সমবেদনা জানাতে রামিসার বাসায় প্রধানমন্ত্রী

১৭

আছিয়া হত্যার রায় কার্যকর হয়নি বলে রামিসার প্রতি বর্বরতা

১৮

দুর্নীতিমুক্ত জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে : ভূমিমন্ত্রী

১৯

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস : স্বরাষ্ট্রমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST