২২ মে ২০২৬
অনলাইন সংস্করণ

ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বিভিন্ন জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসী

কোরবানির মাংস সংরক্ষণে পরিবেশবান্ধব ব্যাগ দিচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।- রাসিক

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্নে উদ্যাপন এবং কোরবানি পরবর্তী দ্রুত সময়ে বর্জ্য অপসারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাজশাহী মহানগরীর প্রতিটি মুসলিম পরিবারকে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ প্রদান করা হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতায় মাঠে নেমেছে রাসিকের কর্মীরাও। কোরবানির চামড়া সংরক্ষণে রাজশাহীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাকে ৬০ হাজার কেজি লবন বিতরণ করা হচ্ছে। ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন সহ যাত্রীদের সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের বিভিন্ন জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগে খুশি নগরবাসী।

রাসিক সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে।

এবারই প্রথমবারের নগরীর ৮২ হাজার হোল্ডিং এর প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য বড় ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে।

গত ২১ মে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক। এছাড়া কোরবানির চামড়া সংরক্ষণে রাজশাহীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাকে ৬০ হাজার কেজি লবন বিতরণ করা হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতায় মাঠে নেমেছে রাসিকের কর্মীরাও।

আরও পড়ুনঃ   সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ সহ নগরীর ৬টি ঈদগাহে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহনসহ যাত্রীদের সেবায় রাজশাহী রেলওয়ে স্টেশনে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘন্টা রাসিকের ১২ জন করে মোট ৩৬ জন শ্রমিক নিয়োজিত থাকবে।

এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে রাসিক। বাড়ি বাড়ি পৌছে দেয়া হচ্ছে জনসচেতনতামূলক লিফলেট। নগরীর সকল মসজিদের ইমামগণের মাধ্যমে জনসচেতনতামূলক বার্তাও পৌছে দেয়া হচ্ছে। দ্রুত সময়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইতোমধ্যে পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজার সহ সংশ্লিষ্ট সকলের সাথে সভা করে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেছেন রাসিক প্রশাসক।

রাসিকের এই ব্যতিক্রমী কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। নগরীর বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, ‘রাজশাহী সিটি কর্পোরেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কোরবানির মাংস সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ সময়োপযোগী সিদ্ধান্ত। এছাড়া অন্যান্য উদ্যোগগুলোও জনবান্ধব।

গৃহিণী শারমিন আক্তার বলেন, ঈদে এমন উপহার সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে যেমন মাংস সংরক্ষণ সহজ হবে, তেমনি ব্লিচিং পাউডার দুর্গন্ধ ও জীবাণু প্রতিরোধে সহায়তা করবে। রাসিক প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানাই।

আরও পড়ুনঃ   গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি গভীর সংকট সৃষ্টি করতে পারে : শিশির মনির

স্কুল শিক্ষক সোহেল রানা বলেন, প্রতিটি পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ, ব্লিচিং পাউডার, চামড়া সংরক্ষণে লবন দেয়া নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগ। এতে নগর পরিচ্ছন্ন রাখার বার্তাও রয়েছে। এমন জনবান্ধব উদ্যোগের জন্য রাসিক প্রশাসককে ধন্যবাদ জানাই।

আরেক গৃহিণী রোকসানা বেগম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এমন উদ্যোগ গ্রহণ সত্যিই দূরদর্শিতার পরিচয়। এতে নাগরিকরা যেমন সচেতন হবেন, তেমনি ঈদের পর বর্জ্য ব্যবস্থাপনাও সহজ হবে। ব্যতিক্রমী উদ্যোগের জন্য রাসিক প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নাগরিক সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রদান করেছেন। নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল, যা কিছুদিনের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে। নির্বিঘ্নে ঈদুল আযহা উদযাপনে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ১২ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা ১০ থেকে ১২ ঘন্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সফল হবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় ঈদের পরদিনই রাজশাহী নগরবাসী পরিচ্ছন্ন নগরী পাবেন। এ কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST