২২ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা মামলায় আসামি পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না।

ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি আজ শুক্রবার ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক কালাম খান বাসস’কে বলেন, ‘আজ কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, ঢাকা বারের কোনো আইনজীবী রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না।’

আরও পড়ুনঃ   কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম ; রাত পোহালেই ভোট

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যা করা হয়।

এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   জামায়াত সরকারে গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে : খন্দকার আব্দুর রাকিব

গত ২০ মে মামলার প্রধান আসামি সোহেল রানা (৩০) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিন আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) কারাগারে পাঠানোর আদেশ দেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বিভিন্ন জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসী

দুর্নীতি , চাঁদাবাজির কারণে ৩ মাসেই বিএনপি ব্যর্থ সরকার : রফিকুল ইসলাম খান

শিশু রামিসা হত্যার বিচারের দাবীতে রাজশাহীতে বিক্ষোভ

আম ও পশু পরিবহনে থাকছে না স্পেশাল ট্রেন

নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

রামিসা হত্যা মামলায় আসামি পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরিবারকে সমবেদনা জানাতে রামিসার বাসায় প্রধানমন্ত্রী

আছিয়া হত্যার রায় কার্যকর হয়নি বলে রামিসার প্রতি বর্বরতা

১০

দুর্নীতিমুক্ত জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে : ভূমিমন্ত্রী

১১

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস : স্বরাষ্ট্রমন্ত্রীর

১২

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৩

নগরীতে ১০১ জনের হাতে ফিরল হারানো মোবাইল ফোন

১৪

প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে : বিভাগীয় কমিশনার

১৫

ভূমিসেবা মেলায় দ্রুত সেবায় সন্তুষ্ট নাগরিক

১৬

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

১৭

তানোরে জবই বিল রক্ষায় নিবন্ধিত জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

১৮

সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

১৯

তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST