২০ মে ২০২৬
অনলাইন সংস্করণ

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি । সংগৃহীত

স্টাফ রিপোর্টার : সারা দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৭০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৮জন। ১ হাজার ৪০৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৭০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৮জন।

আরও পড়ুনঃ   রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ৩ জন এবং সন্দেহজনক হাম রোগে ৩ জন মারা যান। গত ১৫ মার্চ থেকে বুধবার মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৪১ হাজার ১২০জন।

আরও পড়ুনঃ   রাবির নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীর অনশন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৮০ এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪০১ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST