১৬ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী কোর্ট কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামশেদ আলী এবং গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কোর্ট কলেজের গভর্নিং বডির সভাপতি (নিয়মিত) অ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলু। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদা খানম।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   বানেশ্বরে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক

পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হলে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

রাজশাহীতে স্পোর্টস সায়েন্স বিশ্ববিদ্যালয় হবে : ভূমিমন্ত্রী মিনু

দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমর্ন্ত্রী

গণভোটের রায় অস্বীকার করা যাবে না, জনগণকে এখনো বলুন আমরা মানছি : রাজশাহীতে ডা. শফিকুর রহমান

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে উপজেলা উন্নয়ন নাগরিক ফোরামের মতবিনিময় অনুষ্ঠিত

হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

১০

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১১

গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

১২

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

১৩

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

১৪

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

১৫

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

১৬

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

১৭

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

১৯

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST