২৩ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করেছে গানের শিক্ষক। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা বাজারস্থ সুরের সাথী সঙ্গীত ক্লাবে এই ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত ওই গানের শিক্ষকের নাম মিঠুন মোল্লা (২৬)।

সে উপজেলার নগর মশিন্দা গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে। এ ঘটনার পর মিঠুন মোল্লা পলাতক রয়েছে। পুলিশ ধর্ষণে সহযোগী হিসেবে অভিযুক্ত মিঠুনের বড় ভাই খায়রুল মোল্লা (৪৫) ও অপর এক সহযোগী নারী শিল্পী মেঘলা আক্তার (২৩)কে আটক করেছে। মেঘলা একই গ্রামের মারুফত ইসলামের মেয়ে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, রাত ১০ টার দিকে গানের শিক্ষক মিঠুন মোল্লা প্রোগ্রামের জন্য গানের অনুশীলন করতে হবে বলে উপজেলার বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকায় বসবাসকারী এক ছাত্রী (১৪)কে তার সুরের সাথী সঙ্গীত ক্লাবে ডেকে নেয়। সেখানে মিঠুনের বড়ভাই খায়রুল ও অপর নারী শিল্পী মেঘলা উপস্থিত ছিলেন। তারা ক্লাবের মূল ফটক বন্ধ করে অনুশীলন করছিলো। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে বড় ভাই খায়রুল ও নারী শিল্পী মেঘলা মিউজিক বাজিয়ে গানের অনুশীলন করছিলো। এ সময় তাদের পেছনের দিকে ফ্লোরে ওই ছাত্রীকে টেনে হেঁচড়ে নিয়ে যায় মিঠুন। নিজেকে বাঁচাতে খায়রুল ও মেঘলার কাছে বারবার সাহায্য চাইলেও তারা দেখেও না দেখার ভান করে বলে জানায় ওই ছাত্রী। প্রায় ১০ মিনিট ধরে গানের শিক্ষক মিঠুন ওই ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে এ ঘটনা জানালে তাদের কাছে এই ভিডিও আছে ছড়িয়ে দিবে ফেসবুকে এই ভয় দেখিয়ে চুপচাপ থাকতে বলে। কিন্তু ক্লাব থেকে বের হওয়ার পর ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায় দেখার পর স্থানীয়রা জিজ্ঞাসা করলে সে সব খুলে বলে। পরে অপরাধী ওই ৩ জনকে আটক করে জনগন। কিন্তু তারা এক পর্যায়ে ছুটে পালিয়ে যায়। সকালে ছাত্রীর অভিভাবক থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। এ সময় মূল আসামী মিঠুন মোল্লাকে এলাকায় পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আটককৃত দুই সহযোগীকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে নাটোর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। মূল আসামীকে আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST