১৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরীর বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করতেন এক ব্যক্তি। এরপর চড়া দামে সেই তেল বাইকারদের কাছে বিক্রি করতেন। ক্রেতা সেজে গিয়ে এই ব্যক্তিকে হাতেনাতে ধরেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাকিব হাসান নামের এই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাকিব নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি নগরীর আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই ভবনের বেসমেন্টে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরীর বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। তিনি জানিয়েছেন, অভিযানে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এই তেল বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। জরিমানা ও তেল বিক্রির টাকা আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, বহুতল ভবনটির তত্ত্বাবধায়ক রাকিব হাসান ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। এরপর বেসমেন্টের একটি স্থানে মজুদ করে রাখতেন। সেখান থেকে ২০০ থেকে ২৫০ টাকা দরে তেল বিক্রি করতেন।

এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা কিছুদিন ধরে এ বিষয়ে নজরদারি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে এনএসআইয়ের এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে চাইলে রাকিব বিক্রি করতে রাজি হন। এ সময় হাতেনাতে তাকে ধরে তেল জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানাও করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

ভবনের বেসমেন্টে বোতল ও জার দেখে ধারণা করা হচ্ছে অভিযুক্ত রাকিব হাসান সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানী তেল এভাবে বিক্রি করেছেন। তেলের অবৈধ মজুদ ঠেকাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST