১৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

রাবি মেডিকেল সেন্টারে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরুখ হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য রাবি মেডিকেলে গেলে তাকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ এনে মেডিকেলে তালা দিয়েছে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পেয়ে শাহরুখ চিকিৎসার জন্য রাবি মেডিকেলে যান। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া না হলে বিকেলে মেডিকেল সেন্টারে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

জানতে চাইলে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, একটা ব্যক্তি গুরুতর অসুস্থ, যার ঠোট দিয়ে ব্লিডিং হচ্ছে; তার মুখে একটা টিস্যু গুজে দিয়ে তার কোনো খোঁজখবর না নিয়ে রাজশাহী মেডিকেলে যেতে বলে। এখানে না পারলে তারা ডিরেক্ট রেফার করবে, কোন ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু তারা রেফার না করে যেখানে খুশি সেখানে যেতে বলে। এখন আমাদের দাবি হলো- এটি যেদিন প্রকৃত মেডিকেল হিসেবে গণ্য হবে, সেদিনই চালু হবে। অন্যথায় রাবিতে কোন মেডিকেল থাকবে না।

আরও পড়ুনঃ   দেশে ফিরেই মাকে দেখতে যাবেন তারেক রহমান

একই বিভাগের আরেক শিক্ষার্থী আবুরজিন বিন আজমাইলম বলেন, ১ম বর্ষের একজন শিক্ষার্থী যে সকালে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পায়। চিকিৎসার জন্য সে রাবি মেডিকেলে আসলে তাকে ন্যূনতম চিকিৎসা না দিয়ে রামেকে পাঠিয়ে দেন। এখন যদি তারা ন্যূনতম চিকিৎসা দিতে না পারে, তাহলে এই মেডিকেল সেন্টার না থাকাই ভালো।

আরও পড়ুনঃ   অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি

তিনি দাবি জানান, এখানে দায়িত্বরত যে চিকিৎসক ছিল, তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। মেডিকেল সেন্টারে চিকিৎসার পরিবেশ উন্নত করতে হবে; যাতে গুরুতর কোনো সমস্যা না হলে প্রাথমিক চিকিৎসাটা অন্তত দিতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ঘটনাটি শুনেই আমি মেডিকেলে এসেছি। শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। আশা করি, দ্রুত বিষয়টির সমাধান করতে পারব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

জাতিসংঘের সিডিপি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে

জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে – অর্থমন্ত্রী

‘দেশি এলিগ্যান্সে’ নুসরাত ফারিয়া

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

১০

গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

১১

কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫

‘সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ’ : যোগ দিবসে ভারতীয় সহকারী হাইকমিশনার

১৬

রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

১৭

বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, অবস্থা খারাপের শঙ্কা

১৮

এলপি গ্যাসের দাম কমেছে

১৯

এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

২০

Design & Developed by: BD IT HOST