৮ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

গুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি

বুধবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর অলোকার মোড় চেম্বার ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : গুম প্রতিরোধসহ মানবাধিকার সুরক্ষায় জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিলের সুপারিশের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। বুধবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর অলোকার মোড় চেম্বার ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, গুমের মতো মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে প্রণীত আইন বাতিলের উদ্যোগ দেশে মানবাধিকার পরিস্থিতিকে আরও ঝুঁকির মুখে ফেলবে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, জাতীয় সংসদের বিশেষ কমিটি সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ও সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ এবং জাতীয় সংসদ সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, গুম প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করা হয়েছে। ফলে আগামী ১০ এপ্রিলের পর এসব অধ্যাদেশ কার্যকারিতা হারানোর আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ   একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: প্রধান উপদেষ্টাকে মামুনুল হক

বক্তারা এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গণভোটে ৬৮ শতাংশ মানুষের সমর্থন পাওয়া সত্ত্বেও জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে। তারা দাবি করেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণগ্রেফতার ও নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। সে সময় জাতীয় মানবাধিকার কমিশন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল।

তারা আরও বলেন, দুর্নীতি দমন কমিশনকেও রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হয়েছিল এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা জরুরি ছিল। কিন্তু তা বাতিলের মাধ্যমে আবারও পুরোনো কাঠামোয় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মানববন্ধনে গুমের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। এ বিষয়ে বক্তারা বলেন, গুমের শিকার অনেকেই এখনও ফিরে আসেননি এবং তাদের পরিবার চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। অথচ যাদের দলীয় নেতাকর্মীরাও গুমের শিকার হয়েছেন, সেই দলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকেই গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের সুপারিশ এসেছে, যা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুনঃ   পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধিকার’র রাজশাহী সমন্বয়ক সাংবাদিক মঈন উদ্দিন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মানবাধিকার কর্মী আসাদুজ্জামান আসাদ, রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন ফিরোজ, সামাজিক ও পরিবেশ কর্মী আহসান হাবিব, সাংবাদিক এম শামিম, সাংবাদিক হুজাইফাসহ রাজশাহী জেলা ও নগরীর অধিকার কর্মীরা।

এ সময় অধিকার’র বিবৃতি পাঠ করেন, গুম থেকে ফিরে আসা ভুক্তভোগী আল আমিন হোসেন।

বক্তারা অবিলম্বে এসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জাতীয় সংসদে পাস করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোরালো আহ্বান জানান। তাদের মতে, মানবাধিকার ও সুশাসন নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১০

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১২

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৮

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৯

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

২০

Design & Developed by: BD IT HOST