১৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বিদেশে আম রপ্তানির লক্ষে বাঘায় চুক্তিবদ্ধ চাষি প্রশিক্ষণ

মোহাঃ আসলাম আলী, স্টাফ রিপোর্টার : রপ্তানিযোগ্য আম উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার । এ লক্ষে আম প্রধান অঞ্চল হিসাবে খ্যাত রাজশাহীর বাঘায় চুক্তিবদ্ধ আম চাষিদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬-মে) উপজেলার বিনোদপুর গ্রামের একটি আম বাগানে দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার আয়োজন করেন এস.এম.আর এগ্রোটেক ইন্ডাষ্টিজ লিঃ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান।

সকাল ১১ টায় উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান কৃষিবিদ মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বর্তমান সরকারের সাবেক সিনিয়র সচিব ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব) এর চেয়ারম্যান জনাব মোঃ রইছ উল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন,রপ্তানি হচ্ছে ব্যবসার মূল চালিকা শক্তি। রপ্তানির লক্ষে উত্তম কৃষি চর্চা অনুসরণে আম সংগ্রহ, বাছাই,প্যাকিং,পরিবহন এবং বাগান পরিচর্যার কোন বিকল্প নেই।

আরও পড়ুনঃ   ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

তিনি বলেন,দেশের সু-স্বাদু আমের ঘ্রাণ এখন শুধু দেশেই সীমাবদ্ধ নেই, সুভাস ছড়াচ্ছে ভিন দেশেও। এ দিক থেকে ফলের রাজা রাজশাহীর সুমিষ্ট ও সুস্বাদু আম শুধু রাজশাহী বা দেশেই খ্যাত নয়। এ অঞ্চল খ্যাত আম এখন দেশের বাহিরে রপ্তানী হচ্ছে এবং বৈদেশিক অর্থ উর্পাজনে আম চাষিরা বেশ লাভবান হচ্ছেন। কাজেই বিদেশে আম রপ্তানি করতে হলে নিখুঁত রোগ,পোকামুক্ত, দাগহীন , রঙ্গিন ও গ্রেডিং করে ভাল মানের আম পাঠাতে হবে। এ জন্য এখন থেকে আম বাগান ও আম ফলের সঠিক যত্ম-পরিচর্যা নিতে হবে সকল কৃষককে।

আরও পড়ুনঃ   আরএমপি সদর দপ্তরে আইজিপি’র মতবিনিময় সভা

উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম,নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা,রাজশাহী জেলা দায়রা জজের বিচারক মোঃ এনায়েত কবির,প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা: ফাইসাল কবির বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের প্রায় শতাধিক কৃষক ও স্থানীয় গণমাধ্যম কর্মী সহ সু-শীল সমাজের নেতৃবৃন্দ। উল্লেখ, বাঘা উপজেলার আম গত প্রায় ১০-১২ বছর থেকে রাশিয়া,হংকং,নেদার ল্যান্ড, যুক্ত রাষ্ট,ইংল্যান্ড,কানাডা ও সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে। এ কারনে দিন যত যাচ্ছে, এখানকার আমের চাহিদাও ততটাই বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১০

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১২

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৮

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৯

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

২০

Design & Developed by: BD IT HOST