২৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে রাসিক প্রশাসক

পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : শ্রী শ্রী বাসন্তী পূজা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে শুক্রবার দুপুর ২টায় রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্সে আয়োজিত পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

পরে তিনি মন্দির কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ   নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবে না

এ সময় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, এই দেশটা আমাদের সকলের। এই দেশকে সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। সকল মতভেদ ভুলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলেয়ে রাজশাহীকে আরো সুন্দর করে গড়ে তুলবো।

তিনি আরো বলেন, পরিচ্ছন্ন রাজশাহীর পরিছন্নতা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা কেউ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না। এ বিষয়ে সকলকে দায়িত্বশীল নাগরিকের ভুমিকা পালন করার আহ্বান জানান রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন

কর্মসূচির শুরুতে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।

রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্স কমিটির সভাপতি সুশীল আগরওয়াল, সাধারণ সম্পাদক সাধন কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক স্বপন রায়, অর্থ সম্পাদক প্রণব কুমার দে, সদস্য, প্রশান্ত কুমার সাহা, রঞ্জন কুমার মিত্র এ সময় উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

২

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৩

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৪

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৭

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

৮

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৯

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১০

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১১

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১২

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৪

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৫

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৬

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৭

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১৮

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৯

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

২০

Design & Developed by: BD IT HOST