২৫ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

জেলা তথ্য অফিসের গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনা সভা

গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন।

তথ্যবিবরণী : ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ বিষয়ক এক স্মৃতিচারণ এবং আলোচনা সভা আজ রাজশাহী জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় নগরীর রিভারভিউ কালেক্টরেট স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারীর সভাপতিত্বে সভায় রাজশাহী জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় মুক্তিযুদ্ধের সংঘাতপূর্ণ দিনগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ২৫ মার্চ কালরাতে পাক বর্বর বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’এর নামে আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র, নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিলো। অতর্কিত হামলা চালিয়ে কিশোর, ছাত্র-শিক্ষক, পুলিশ, আবাল-বৃদ্ধ-বনিতাকে জ্বালিয়ে- পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়াই ছিলো তাদের উদ্দেশ্য। বাঙালি জাতি সেই হামলার উপযুক্ত জবারের জন্য প্রথমে খণ্ড খণ্ডভাবে এবং পরে সুপরিকল্পিতভাবে যুদ্ধ পরিচালনা করে বিজয় ছিনিয়ে এনেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে মুক্তিযুদ্ধে চেতনা ধারণের উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ নাগরিক হিসেবে তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। দেশের কল্যাণে অতন্দ্রপ্রহরীর মতো জেগে থাকতে হবে। ৭১ ও ২৪ এর চেতনাই আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুনঃ   হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদের সঞ্চালনায় সভায় উপপরিচালক নাফেয়ালা নাসরিন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. সিরাজুল হক সরকার, রিভারভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST