১৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় ঈদ উপহার বিতরণ করলেন এমপি ডা. আব্দুল বারী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারী ত্রাণ তহবিলের ঈদ উপহার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুল বারী।

স্টাফ রিপোর্টার, বাগমারা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারী ত্রাণ তহবিলের ঈদ উপহার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুল বারী।

বৃহস্পতিবার উপজেলার ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উদ্বোধন কালে এমপি আব্দুল বারী অসহায় মানুষের হাতে একটি করে উন্নত শাড়ি তুলে দেন তিনি।

বিতরণকালে এমপি ডা. আব্দুল বারী বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, কোনো অসহায় মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। আজকে যারা পাননি তারা আগামী দিনে পাবেন। সরকারের একটি অনুদানও নষ্ট করা হবে না। প্রতিটি হকদারের কাছে পৌঁছে দেয়া হবে।

আরও পড়ুনঃ   বিভাজন সৃষ্টি হলে জুলাই অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে: সাকি

উপজেলার ১৬ টি ইউনিয়নের ২টি পৌরসভায় ৭০০ জন অসহায়, গরিব, দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি বিতরণ করা হয়। প্রতিটি ইউনিয়নের দায়িত্বশীলদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে শাড়ি বিতরণ করা হয়।

এ সময় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড.ওয়ারেছ আলী, জেলা জামায়াতে ইসলামীর সদস্য সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল মজিদ, সেক্রেটারি ইব্রাহিম আলী, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক স্থানীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST