১৬ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

সোমবার (১৬ মার্চ) রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণের পূর্বে দুপুর ১২টায় হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর পবিত্র মাজার জিয়ারত করেন তিনি।

স্টাফ রিপোর্টার : হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর পবিত্র মাজার জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সোমবার (১৬ মার্চ) রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণের পূর্বে দুপুর ১২টায় হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর পবিত্র মাজার জিয়ারত করেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।

মাজার জিয়ারত শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর আস্থা ও বিশ্বাসের কারণেই তিনি এ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

আরও পড়ুনঃ   ঢাকা বিভাগের নির্বাচন ও গণভোটের গান রিলিজ

তিনি বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। বর্ষা মৌসুমের আগে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা, জলাবদ্ধতা নিরসন এবং মশার উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ   পঞ্চগড়ে তাপমাত্রা কমেছে, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ সহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর নবনিযুক্ত রাসিক প্রশাসক ১৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যোগদান করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST