১৩ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

ছবি- তানোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নারীসহ সাতজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তানোর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই মাসুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ   নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাতজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুন্ডুমালা মিশনপাড়ার ইগ্নেশিউস টুডু (২৪), বিকাশ কর্মকার (২৪), চাপড়া মিরাপাড়া গ্রামের মোসা. পারুল (৪৫), রায়তান আকচা গ্রামের মোসা. বুলবুলী বিবি (৩২), মো. ছাবের আলী (৩৭), সোহাগ আলী (২৪) এবং রনি (১৯)।

আরও পড়ুনঃ   সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তানোর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা কয়েকজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে তানোর থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১০

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১১

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৩

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৬

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৭

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৮

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৯

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST