
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। নিহত তরুণের নাম রিফাত (২০)। রিফাত নগরীর কলাবাগান এলাকার রকির ছেলে।
রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে নগরীর কাজিহাটা এলাকার বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক। তিনি জানান, ট্রাকটি কোর্টের দিকে আসছিল। মোটরসাইকেল নিয়ে রিফাতও একই দিক আসছিল। বিটিভির উপকেন্দ্রের এখানে আসলে ট্রাকটি পেছন দিয়ে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল নিয়ে রিফাত ছিটকে পড়ে। ঘটনাস্থলে সে মারা যায়।
ওসি বলেন, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। রিফাতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় পরিবারকে থানায় মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST