২৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে আলোচনায় ফরিদা মনি শহীদুল্লাহ

বিএনপির সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ ।

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরে এখন হিসাব নিকাশ চলছে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে কারা থাকবেন । সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি কাজেই মূল আলোচনায় আছে বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের নেত্রীগণ । রাজনৈতিক সংগ্রাম,শিক্ষা এবং যোগ্যতার ভিত্তিতে সংরক্ষিত নারী সংসদ সদস্য আসনের জন্য যারা এগিয়ে আছেন তাদের মধ্যে অন্যতম হলেন বিএনপির সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ । তিনি ইংরেজি মাধ্যম স্কুল স্কলাস্টিকার সাবেক ভাইস প্রিন্সিপাল , জাতীয় মহিলা সংস্থার ঢাকা জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ প্রবীণ হিতৈষীর সহ-সভাপতি , গুলশান ক্লাব লিমিটেডের নির্বাচন কমিটির সদস্য, গুলশান লেডিস কমিউনিটি ক্লাবের সাবেক সহ -সভাপতি ,গুলশান থানা বিএনপির সাবেক সভাপতি সহ অসংখ্য দেশি বিদেশি সংগঠনের নেতৃত্বে আছেন এবং ছিলেন । তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বোন খুরশিদা জাহান হকের (চকলেট আপা নামেও পরিচিত) অত্যন্ত ঘনিষ্ঠ, আস্থাভাজন ও প্রিয়জন ছিলেন । শিক্ষাবিদ ও রাজনীতিবিদ হিসেবে ফরিদা মনি শহীদুল্লাহ প্রজ্ঞা অর্জন করেন তার পরিবার থেকেই ,বাংলাদেশের ইতিহাসের অন্যতম সুপরিচিত পরিবার থেকে তার বেড়ে ওঠা । তিনি উপমহাদেশের প্রখ্যাত ভাষাবিদ জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহর নাতনী । দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বেশ কয়েকবার পুলিশের কাছে আটক হন এবং বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহনের সময় বিরোধী মত কর্তৃক লাঞ্ছিত ও নির্যাতবের শিকার হন । সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা তাঁকে অতান্ত স্নেহ করতেন । ফরিদা মনি শহীদুল্লাহর সামাজিক ও রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনা করলে তিনি অন্তত যোগ্য প্রার্থী সংরক্ষিত নারী সংসদ সদস্য পদের জন্য । বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে বিচক্ষণতার সাথে তার রাজনৈতিক টিম গঠন করছেন তাতে ফরিদা মনি শহীদুল্লাহর নাম উঠে এসেছে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST