১৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মিনু মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত রাজশাহী

খবর পাওয়ার পরপরই নগরীর বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্ষিয়ান রাজনীতিবীদ মিজানুর রহমান মিনু এমপি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত রাজশাহীর মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে সবখানেই মিনুকে অভিন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেছে রাজশাহীর মানুষ। দল মত নির্বিশেষে সবাই মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকায় তার নাম প্রকাশের পর থেকেই রাজশাহীর রাজপথ ও অলিগলিতে উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।

রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা মিনুকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। রাজশাহীর সাধারণ মানুষের কাছে মিজানুর রহমান মিনু কেবল একজন রাজনীতিবিদ নন, বরং আধুনিক রাজশাহীর রূপকার হিসেবে পরিচিত। সাহেব বাজার এলাকার একজন প্রবীণ ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন পর রাজশাহী তার যোগ্য অভিভাবককে জাতীয় পর্যায়ে পেল। মিনু ভাই মেয়র থাকাকালে রাজশাহী যেমন পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছিল, এখন ভূমিমন্ত্রী হিসেবে তিনি সারাদেশে ভূমি সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বলে আমাদের বিশ্বাস।

আরও পড়ুনঃ   বাঘায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় প্রার্থীরা

খবর পাওয়ার পরপরই নগরীর বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের মূল্যায়ন হয়েছে মিজানুর রহমান মিনুকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে।

মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীর ঝুলে থাকা অনেক ভূমি সংক্রান্ত জটিলতা এবং চরাঞ্চলের ভূমি সমস্যার স্থায়ী সমাধান হবে বলে অনেকেই আশা প্রকাশ করেন। বিশেষ করে, পদ্মার পাড় ঘেরা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভূমি স্বত্ব সংক্রান্ত যে দাবি ছিল, তা পূরণে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। এমপি নির্বাচিত হওয়ার পর মিনু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে রাজশাহীবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে সাবেক দুই এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ ২০০ জনের নামে মামলা

রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, মিনু ভাই মন্ত্রী হওয়ায় আমরা খুব আনন্দিত। আশা করছি রাজশাহীসহ সারাদেশের মানুষের উন্নয়নে কাজ করবেন তিনি। এটা রাজশাহীর জন্যই সুখবর।

রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, ‘আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রী হচ্ছেন। এতে আমরা সবাই খুশি। তিনি এমন একজন মানুষ, যার কাছে যে কোনো মানুষ সহজেই যেতে পারেন। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সাধ্যমত সমস্যার সমাধান করার চেষ্টা করেন।’

রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একজন পূর্ণাঙ্গ মন্ত্রী। রাজশাহী থেকে রাজশাহীর উন্নয়নের রুপকার, সাবেক সফল মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনুকে মন্ত্রীত্ব দেয়া হয়েছে। রাজশাহী মহানগর যুবদল ও রাজশাহীবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১১

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১২

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৫

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৭

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৯

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

২০

Design & Developed by: BD IT HOST