১৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্ন বাগমারা গড়তে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর আহ্বান

রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুল বারী। 

স্টাফ রিপোর্টার, বাগমারা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুল বারী দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বিজয়ের আনন্দে আত্মহারা না হয়ে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ধৈর্য ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ভিডিও বার্তায় ডা. আব্দুল বারী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের সবার অক্লান্ত পরিশ্রমে আজ এই ন্যায়-ইনসাফের বিজয় অর্জিত হয়েছে।” তিনি এ বিজয়কে কেবল নিজের নয়, বরং সাধারণ মানুষের বিজয় হিসেবে অভিহিত করেন।

আরও পড়ুনঃ   জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা

এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, “ইসলামের শিক্ষা হলো বিজয়ে বিনয়ী হওয়া। তাই আপনারা চরম ধৈর্য ধারণ করবেন এবং সবার সঙ্গে অত্যন্ত বিনয়ী আচরণ করবেন। কোনোভাবেই কোনো এলাকায় হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা বা উত্তেজনা ছড়াবেন না।” আগামী দিনের পথচলা যেন সবার জন্য শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হয়, সে জন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

একই সঙ্গে নবনির্বাচিত এই সংসদ সদস্য বাগমারাকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অবিচ্ছেদ্য অংশ।” নির্বাচন চলাকালে প্রচারণার প্রয়োজনে ব্যবহৃত ব্যানার ও ফেস্টুন, যা বর্তমানে পরিবেশের সৌন্দর্য নষ্ট করছে, সেগুলো নিজ নিজ দায়িত্বে দ্রুত অপসারণের জন্য তিনি বিনীত অনুরোধ জানান।

আরও পড়ুনঃ   রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

পরিবেশ রক্ষায় সচেতন হওয়া আমাদের নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাগমারা গড়ে তুলতে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। রাজনৈতিক বিজয়ের পাশাপাশি পরিবেশ রক্ষা ও ধর্মীয় মূল্যবোধের এই সমন্বয় স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST