৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

প্রচারণার শেষ দিনে রাজশাহীতে ডা. জাহাঙ্গীরের গণমিছিলে দাঁড়িপাল্লার গণজোয়ার

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সিএন্ডবি মোড় থেকে গণমিছিলটি শুরু হয়।

স্টাফ রিপোর্টার : বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনদাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে বিশাল গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরী। রাজশাহী সদর-২ আসনের জনপ্রিয় নেতা অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের আহ্বানে সোমবার (৯ ফেব্রুয়ারি) এ কর্মসূচি পালিত হয়েছে।

দুপুর ৩ টায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সিএন্ডবি মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর লক্ষীপুর হয়ে মেডিকেলের সামনে দিয়ে জাদুঘর মোড় অতিক্রম করে জিরোপয়েন্ট থেকে নিউ মার্কেটে এসে সমাবেশের মাধ্যমে গণমিছিলটি সমাপ্ত হয়। গণমিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হয়।

গণমিছলপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে আল্লাহর রহমতে দাঁড়িপাল্লার বিজয় হবে। এর মধ্যদিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। নায্যতার ভিত্তিতে সবাই সবার অধিকার পাবে। শিক্ষানগরী রাজশাহী নতুন বিজনেস হাব তৈরির মধ্যদিয়ে হবে বাণিজ্যের নগরী, তৈরি হবে নতুন কর্মসংস্থান, শান্তির নগরে থাকেবে না কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাফিয়া। এই নগরী হবে শান্তির জনপদ। সকলে মিলে গড়ে তুলবো আমাদের শান্তির নগরী। এই নগরীর মানুষ আর ভোট দিতে ভুল করবেন না। আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। কারো রক্তচক্ষুকে ভয় পাবেন না।

আরও পড়ুনঃ   সাভারে পার্কিং করা বাসে আগুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিরসনের দাবি ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ   বাগমারায় ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াকে বিজয়ের লক্ষ্যে ছাত্রদলের মতবিনিময়

রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনি সম্পাদক জসিম উদ্দিন সরকার বলেন, রাজশাহীবাসি নারী-পুরুষ নির্বশেষে আজকের গণমিছিলে ব্যাপক অংশগ্রহণের মধ্যদিয়ে দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি করেছে তা থেকে বোঝা যায় ১২ তারিখের নির্বাচন দাঁড়িপাল্লার ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।

এদিকে, গণমিছিলকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লক্ষ করা গেছে। মহানগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আয়োজক কমিটির পক্ষ থেকেও একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে, যারা মিছিল চলাকালে শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

৩

রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

৪

বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

নগরীতে ৪১টি নকল স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই প্রতারক

৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৭

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬

৯

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের অবসানে সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

১১

বাঘায় কেন্দ্রীয় গোরস্থানে টিকটক, সচেতন মহলে তীব্র ক্ষোভ

১২

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

১৩

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

১৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৫

বাঘায় ডেঙ্গু নিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বিনামূল্যে মশারি বিতরণ

১৬

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

১৭

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

১৮

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেল রাসিক

১৯

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

২০

Design & Developed by: BD IT HOST