৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

এখন পর্যন্ত ভোটের প্রচার-প্রচারণা সুষ্ঠু হচ্ছে : মেজবা

রোববার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত রাসিক ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া, নগরপাড়া, রানীদিঘী, চারখুটার মোড়, হড়গ্রাম পশ্চিমপাড়া ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির মনোনীত আনারস প্রতিকের এমপিপ্রার্থী মো. মেজবাউল ইসলাম মেজবা।

স্টাফ রিপোর্টার : আর তিনদিন পরেই আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহীর সদর নিয়ে গঠিত হয়েছে রাজশাহী-২ আসন। ভোটের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান এবং পুরো নগরীতে জমে উঠছে নির্বাচনী আলোচনা। এই আলোচনায় এবার সবার মুখে একটি কথা, এবারের নির্বাচনে কে বিজয়ী হবে। এমপিপ্রার্থী ও প্রার্থী সমর্থকরা আদাজল খেয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিটি বাড়ি বাড়ি চলছে এই গণসংযোগ।
ভোটের মাঠে বিএনপির ধানের শীষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে লোকজন ভারি হলেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য দলের প্রার্থীরাও বসে নেই। বিজয়ের লক্ষে ভোটারদের মন পেতে প্রচারনা ও গণসংযোগে জোরেশোরে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় রোববার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত রাসিক ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া, নগরপাড়া, রানীদিঘী, চারখুটার মোড়, হড়গ্রাম পশ্চিমপাড়া ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির মনোনীত আনারস প্রতিকের এমপিপ্রার্থী মো. মেজবাউল ইসলাম মেজবা। তিনি বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এদিন তাঁর সাথে ছিলেন জাহাঙ্গীর আলম, আশরাফ হোসেন, মো. হাবিবুল ইসলাম, রফিকুল ইসলাম, শামসুজ্জোহা, আল-আমিন প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি”। তিনি বিজয়ী হলে শিক্ষা নগরীতে মৌলিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করবেন এবং নগরীর প্রত্যেক নাগরিকের সকল সুবিধা নিশ্চিত করা হবে। রাজশাহী আইটি পার্ক কে একটি বিশাল কর্মসংস্থান হাব হিসেবে পরিণত করা এবং প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে প্রায় ২ লক্ষ যুবকের কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করবেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্রে স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং স্বাস্থ্য খাতের কমিশনভোগী সিন্ডিকেট নির্মূল করবেন।
মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট থেকে কৃষি জীবীদের রক্ষা করা এবং তাদের প্রাপ্য প্রতিদান নিশ্চিত করবেন। নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে একটি সেল গঠন করে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের পদক্ষেপ নিবেন। ক্রীড়া অঙ্গনে বিকশিত করার লক্ষ্যে সকল স্টেডিয়াম গুলোর সংস্কার করা, খেলোয়াড়দের অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের নিজেদের পরিচয় তুলে ধরবেন।
এমনকি শুধুমাত্র আম রপ্তানি নয়, আমজাত পণ্য (যথা: জ্যাম, জেলি, আচার, আমস্বত্ব, জুস ইত্যাদি) তৈরিতে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে বিশ্বদরবারে তা রপ্তানির ব্যবস্থা করবেন। রাজশাহীর রেশম শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ ও রেশম পণ্য রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবেন। সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের জন্য একটি ইউনিক পাটফর্ম তৈরি করা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের জন্য আবাসন /প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে প্রতি ২ মাসে অন্তত একটি সভা আয়োজন করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রমের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা এবং প্রতিটি বিষয় জবাবদিহিতার আওতায় আনা হবে। শেষে তিনি বলেন পরিবর্তনের এই নির্বাচনে কোথাও বড়ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত ভোটের প্রচার-প্রচারণা সুষ্ঠু হচ্ছে। নির্বাচনে ভোটাররাও নিবিঘ্নে ও বাধাহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

১

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

২

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৩

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৪

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৫

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৭

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৮

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৯

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১০

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST