৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় মার্কার চেয়ে ব্যক্তি ইমেজে ঝুঁকছেন ভোটাররা

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এবার দলীয় প্রতীকের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ ও গ্রহণযোগ্যতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সাধারণ ভোটাররা। দীর্ঘদিনের চেনা রাজনৈতিক হিসাব-নিকাশের বাইরে গিয়ে ভোটারদের এ মনোভাব নির্বাচনী মাঠে বাড়িয়েছে কৌতূহল ও উত্তেজনা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে ভাসমান ভোটাররাই জয়-পরাজয়ের ফয়সালা করতে পারেন। দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত আচরণ, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা এবং মানুষের পাশে থাকার ইতিহাস ভোটের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, রাজশাহী-৪ (বাগমারা) আসনের আয়তন ৩৬৬ বর্গ কিলোমিটার। ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭২০ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ১৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

আরও পড়ুনঃ   ২৪ বছর পর কবরে মিলল ‘অক্ষত’ লাশ

বিপুলসংখ্যক ভোটার ও বিস্তৃত ভৌগোলিক অবস্থানের কারণে এ আসনকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এ আসনে এবার চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-ধানের শীষ প্রতীকে ডিএম জিয়াউর রহমান জিয়া, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. আব্দুল বারী সরদার, লাঙ্গল প্রতীকে ফজলুল হক এবং হাতপাখা প্রতীকে তাজুল ইসলাম।

ভোটারদের বড় একটি অংশের মতে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী সরদার দীর্ঘ প্রায় ৩০ বছরের চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের আস্থার জায়গা তৈরি করেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকার বিষয়টি তাঁকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। গ্রাম-গঞ্জের ভোটারদের কাছে তাঁর এই মানবিক ইমেজ ব্যাপক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ   চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিচিতি তাঁকে শক্ত অবস্থানে রেখেছে। তবে ভোটারদের একটি অংশ মনে করছেন, এবার শুধু পদ-পদবি নয়, মাঠে থাকা ও মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

লাঙ্গল প্রতীকের ফজলুল হক এবং হাতপাখা প্রতীকের তাজুল ইসলাম এখনো সেভাবে ব্যাপক জনসমর্থন তৈরি করতে পারেননি বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

সব মিলিয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের মধ্যে। ব্যক্তি ইমেজ বনাম দলীয় পরিচয়ের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেন ভোটাররা সেদিকেই এখন তাকিয়ে পুরো বাগমারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST