২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২ জানুয়ারি) বিকাল পৌনে ৪টায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন বলেন, ‘ভোটের সুষ্ঠু ও পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনারকে।’

ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা হলো শহীদের রক্তের আকাঙ্ক্ষা- নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে।

আরও পড়ুনঃ   দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ঘোষিত তফসিলে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজার এসেছেন।

শুক্রবার দুপুর সোয়া ১টায় ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজার পৌঁছান। পরে সেখান থেকে শহরের নুনিয়ারছড়াস্থ স্থানীয় একটি মসজিদে সালাহউদ্দিন আহমদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি সম্প্রতি নিমোনিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া দৈনিক আমার দেশ এর কক্সবাজারের স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু ছেলে রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মরহুমের বাসায় গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বজনদের সঙ্গে সাক্ষাত করে সমবেদনা জানান।

মধ্যাহ্নভোজ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন।

আরও পড়ুনঃ   বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ ঘোষণা

জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের পূর্ব নির্ধারিত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথমদিনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের দিন ধার্য ছিল। এতে কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমাদানকারী ৫ জন্য প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা অবৈধ ঘোষিত হয়েছে। এ নিয়ে এই নির্বাচনে আসনটিতে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

এসব প্রার্থীরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াত ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক ও গণঅধিকার পরিষদের আব্দুল কাদের। মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে বিএনপির স্থায়ী কমিটির সালাহউদ্দিন আহমদ পেকুয়াস্থ নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST