৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন।

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন। দীর্ঘ দুই দশক পর এটি তার প্রথম বরিশাল সফর।

তারেক রহমানকে এক নজর দেখতে সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় ভিড় জমে। বরিশাল বিভাগের ছয় জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে উপস্থিত হন। স্থানীয় বিএনপি নেতাদের মতে, তার মঞ্চে উপস্থিতির মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটবে।

আরও পড়ুনঃ   ছুটি কাটিয়ে রাজধানীমুখী কর্মব্যস্ত মানুষ, ট্রেন-বাস স্টেশনে ভিড়

তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। তখন তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি চেয়ারম্যান হিসেবে বরিশাল আসায় দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে দলীয় নেতারা মন্তব্য করেন।

হেলিকপ্টার থেকে নামার পর তাকে স্বাগত জানান বরিশাল বিভাগ ও জেলার শীর্ষ নেতারা। তার আগমনকে কেন্দ্র করে প্রশাসনও নিরাপত্তা জোরদার করেছে। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, প্রায় দুই দশক পর দলীয় প্রধানকে সরাসরি দেখতে পাওয়া তাদের জন্য অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণামূলক মুহূর্ত। এটি শুধু একটি জনসমাবেশ নয়- এটি দলের শক্তি, ইতিহাস ও পুনরুত্থানের প্রতীক।

বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় যোগ দেবেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে এটিকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ১০ লাখ মানুষের অংশগ্রহণ ধরে পরিকল্পনা সাজানো হয়েছে, এবং প্রশাসনও প্রয়োজনীয় সমন্বয় করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST