২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, এটি ভবিষ্যতের পথরেখা : অধ্যাপক আলী রিয়াজ

সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সিনেট ভবনে প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি অধ্যাপক আলী রিয়াজ।

স্টাফ রিপোর্টার : জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা— কারণ তরুণদের রক্তের বিনিময়ে এ সনদ রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রিয়াজ। তিনি বলেন, এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি আরও সুদৃঢ় হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সিনেট ভবনে ‘গণভোট–২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   জাতিসংঘ ফোরামে বাংলাদেশ : নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান

অধ্যাপক আলী রিয়াজ বলেন, বাংলাদেশের তরুণরা ভবিষ্যতে যেন একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জীবনযাপন করতে পারে— সেই লক্ষ্যেই তাদের লড়াই অব্যাহত রয়েছে। গণভোট সেই ধারাবাহিক সংগ্রামেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি উল্লেখ করেন, গণভোটে এমন কোনো বিষয় নেই যা সাধারণ মানুষ বুঝতে পারবে না; বরং দেশের মানুষ গণভোটে ‘হ্যাঁ’ বলতে প্রস্তুত।

সভায় তিনি আরও বলেন, সরকারি চাকরিতে সমান সুযোগ নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে সাংবিধানিক কাঠামোয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)কে স্বাধীন করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে দুর্নীতি দমন কমিশনকে বিরোধী দল দমনের হাতিয়ারে পরিণত করা হয়েছিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি স্বাধীন ও কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ   ২৬ জনকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন জল্লাদ শাহজাহান

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণভোট সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও ভবিষ্যৎ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST