৩০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান মোমিনুল হক

পাঁচন্দর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বনকেশর রাবেয়ার মোড়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় মোমিনুল হক মোমিন।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বনকেশর রাবেয়ার মোড়ে বিএনপির নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ প্রচারণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ।

প্রচারণায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির একটানা ২৮ বছরের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জননেতা মোমিনুল হক (মোমিন)। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই। উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   ভোলায় প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগ

তিনি আরও বলেন, মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক নেতা। তার নেতৃত্বে রাজশাহী–১ আসনে শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ   ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে ইরানের ‘না’

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST