৩০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে প্রচারণায় থাকবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

শুক্রবার সকাল ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভা।

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষের হয়েই প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া ঢেলে সাজানোর আহ্বান টিআইবির

সিনিয়র সচিব এহছানুল হক বলেন, অতীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণভোট সংক্রান্ত সুনির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন। তবে বর্তমানে নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশনা দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর কোনো পক্ষের হয়ে প্রচারণায় যুক্ত হতে পারবেন না।

তিনি আরও বলেন, প্রশাসনের দায়িত্ব হলো ভোটারদের গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। তবে ‘হ্যাঁ’ কিংবা ‘না’—নির্দিষ্ট কোনো ভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা চালানো প্রশাসনের এখতিয়ারের বাইরে।

আরও পড়ুনঃ   বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, আতঙ্কে প্রবাসীরা

মতবিনিময় সভায় গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের করণীয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশাসন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে এবং গণভোটের পরিবেশ স্বচ্ছ রাখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১০

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১১

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১২

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৪

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৫

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৬

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৭

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৮

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৯

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

২০

Design & Developed by: BD IT HOST