২২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নাচোলে জাল সনদে চাকরির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

ছবি- নাচোল উপজেলার কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নাচোল উপজেলার কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলীর বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তিনি প্রায় তিন যুগ ধরে শিক্ষকতা করে আসছেন।

এ অভিযোগ প্রকাশ্যে আসার পর নাচোল উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযোগকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দীর্ঘদিন ধরে নেওয়া বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুবিধার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। অনেক অভিভাবক অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিও তুলেছেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

জানা গেছে, গত ২১ জানুয়ারি একই গ্রামের বাসিন্দা এন্তাজ আলী নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বাবর আলী ১৯৯০ সালের ১৫ অক্টোবর আমেরিকান ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাসের সনদ দেখিয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। পরবর্তীতে তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।

অভিযোগকারী দাবি করেন, বাবর আলীর প্রদত্ত বিএ পাসের সনদটি সম্পূর্ণ ভুয়া। তিনি নিজেকে আমেরিকান ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জনকারী হিসেবে দাবি করলেও বাস্তবে তিনি কখনোই ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন না। বিষয়টি সন্দেহজনক হওয়ায় অভিযোগকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে সেখানে বাবর আলীর কোনো শিক্ষার্থী হওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযোগে আরও বলা হয়, জাল সনদের মাধ্যমে দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে শিক্ষকতা করে বাবর আলী সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা বাবদ লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সময়ের কথা ২৪ কে প্রধান শিক্ষক বাবর আলী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

অন্যদিকে নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত করা হবে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST