২২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

প্রচার শুরু করলেন বিএনপির প্রার্থী শরিফ উদ্দীন

তানোর ও গোদাগাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

মমিনুল ইসলাম মুন,স্টাফ রিপোর্টার : রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেছেন। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা রয়েছেন।
আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনে তিনি তানোর ও গোদাগাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রচারণাকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। পথসভা, সংক্ষিপ্ত সমাবেশ ও সরাসরি ভোটারদের সঙ্গে সাক্ষাতে প্রার্থী এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এ সময় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে তাঁর সঙ্গে কথা বলেন এবং নানা বিষয়ে নিজেদের মতামত জানান।

আরও পড়ুনঃ   বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে রাসিক প্রশাসকের অভিনন্দন

মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। তিনি বলেন, নির্বাচিত হলে রাজশাহী-১ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে তিনি ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালের ১২০০ শয্যায় ৩৫০০ রোগী

প্রচারণাকে ঘিরে তানোর ও গোদাগাড়ী এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনী মাঠে প্রার্থীর সক্রিয় উপস্থিতি ও ধারাবাহিক কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর মাঝেও আলোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST