২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়” থেকে “নারী ও শিশু মন্ত্রণালয়” নামকরণ রাষ্ট্রের একটি সুস্পষ্ট রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে প্রতিফলিত করে। এটি নারীদের করুণা বা দয়ার জায়গা থেকে বের করে অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা।

একই সঙ্গে আসন্ন গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নির্বাচন থাকলেও প্রকৃত অর্থে জনগণের ভোটাধিকার, বিচারব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতা অনুপস্থিত ছিল। সাংবাদিক নির্যাতন, গুম-খুন, বিরোধী কণ্ঠ দমন, নারী নির্যাতন ও সহিংসতায় বিচারহীনতা এবং কৃষক-শ্রমিকদের প্রতি অবহেলা একটি ভয়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার চিত্র তুলে ধরেন। এই বাস্তবতায় নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জনগণের সরাসরি মতামত গ্রহণের একমাত্র গণতান্ত্রিক পথ হলো গণভোট।

আরও পড়ুনঃ   রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে পেশাগত উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

তিনি বুধবার নারী ও শিশু মন্ত্রণালয়ের সভাকক্ষে ” মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের” নাম পরিবর্তন করে “নারী ও শিশু মন্ত্রণালয়” নামকরণ করায় এবং গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো তৈরি করার স্বপ্নে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংএ কথা বলেন। এ সময় নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের আসল শক্তি: ডিআইজি

উপদেষ্টা বলেন, গণভোটে “হ্যাঁ” মানে বিচার বিভাগের স্বাধীনতা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা, সাংবাদিকের কলমের স্বাধীনতা, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করার পথে অগ্রসর হওয়া।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ স্পষ্ট করে বলেন, এই গণভোট কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়; এটি একটি নৈতিক ও নাগরিক সিদ্ধান্ত। তিনি সকলকে ভয় নয়, মানুষের পক্ষে দাঁড়িয়ে আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST