২৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিজের রেকর্ড ভেঙেই চলছেন মাবিয়া

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের সুইমিংপুলের বিপরীত ভবনের নিচতলায় ভারত্তোলন ফেডারেশনের জিমনিশিয়াম। ছোট্ট একটি কক্ষে চলছে সপ্তম আন্তঃসার্ভিস ভারত্তোলন প্রতিযোগিতা। বাংলাদেশের ভারত্তোলন সার্ভিসেস দল নির্ভর হওয়ায় শীর্ষ ভারত্তোলকরাই এতে অংশগ্রহণ করছেন।

দুই এসএ গেমসে স্বর্ণজয়ী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত বাংলাদেশ আনসারের হয়ে খেলেন। আজ ৭১ কেজি ওজন শ্রেণীতে প্রথম স্থান ধরে রাখার পাশাপাশি রেকর্ডও করেছেন। ভারত্তোলনের দু’টি অংশ ক্লিন ও জার্ক। দুই বিভাগেই তিন কেজি করে বেশি তুলেছেন। ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি উত্তোলন করেছেন।

সার্ভিসেস প্রতিযোগিতা হলেও ৭১ কেজি ওজন শ্রেণীতে নতুন জাতীয় রেকর্ড করেছেন মাবিয়া আক্তার সীমান্ত। ঘরোয়া পর্যায়ের প্রতিযোগিতায় মাবিয়া নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। এ নিয়ে তার মন্তব্য,‘আসলে এখন লড়াইটা নিজের সঙ্গে নিজেরই। প্রতি টুর্নামেন্টে চেষ্টা থাকে বিগত ওজন ছাড়িয়ে যাওয়ার। ’ ২০১৪ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়ন হচ্ছেন সীমান্ত। গত এক দশকে অনেক চ্যাম্পিয়ন ও রেকর্ড গড়েছেন-ভেঙেছেন। তাই নিজের কীর্তি নিজেরই মনে রাখা কষ্টকর, ‘ঠিক মনে নেই, কতবার রেকর্ড হলো বা ভাঙলাম। যত দিন খেলব তত দিনই রেকর্ড করতে চাই।’

আরও পড়ুনঃ   দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না : প্রধানমন্ত্রী

২০১৬ ও ১৯ সালে এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণীতে খেলেছিলেন মাবিয়া। ভারত্তোলনের বয়সের সঙ্গে ওজনের শ্রেণী বদলায়। গত বছর থেকে ৭১ কেজিতে খেলছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাহরাইনে বিশ্ব ভারত্তোলন চ্যাম্পিয়নশীপ খেলবেন এই ওজন শ্রেণীতেই। তার সঙ্গী আনসারের আরেক ভারত্তোলক বাকী বিল্লাহ।

আরও পড়ুনঃ   শ্রীপুরে দুই শ্রমিককে হাত–পা বেঁধে নির্যাতন, জখমে দেওয়া হয় মরিচ–লবণ

ঘরোয়া পর্যায়ে রেকর্ডের পর রেকর্ড দক্ষিণ এশিয়ার গন্ডির বাইরের পারফরম্যান্স তেমন আশাব্যাঞ্জক নয়। এর কারণ সম্পর্কে নির্মম বাস্তবতার কথাই তুলে ধরলেন মাবিয়া,‘আমার ওজন শ্রেণীতে এশিয়ান সেরার মানদন্ডে কয়েক কেজি পিছিয়ে। একজন ভারত্তোলকের খাবার, অনুশীলন, কোচ থেকে শুরু করে অনেক বিষয় জড়িত। বাংলাদেশের ভারত্তোলকরা সব কিছুতেই পিছিয়ে। ফলে বড় পর্যায়ে ভালো করা দুঃসাধ্যই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST