স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাহেবনগর, ইউসুফপুর ও আলাইপুর বিওপি কর্তৃক পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১০: ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ন গোদাগাড়ী থানাধীন ৫২৩ হেমান্তনগর এলাকার মাঠের মধ্যে অভিযান পরিচালনা একটি টিনের ডোঙ্গা তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তায় ২ বোতল ভারতীয় মদ, ১৯৭ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করতে সক্ষম হয়।
অপর অভিযানে, ১৮ জানুয়ারি রাত আনুমানিক ১২:৫০ মিনিটে ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে ঝোপঝাড়ের মধ্যে একটি লুকানো অবস্থায় ব্যাগ থেকে ১০,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং ৬,০০০ পিস এলইডি লাইট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।
অপর অভিযানে, একই তারিখে আনুমানিক ৪টায় আলাইপুর বিওপি’র আভিযানিক দল বাঘা থানাধীন মিডিলচর কাশবন নামক এলাকায় এক ব্যক্তি কৃষক বেশে একটি ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশের দিকে আসছে। উক্ত ব্যক্তি বিজিবি’র টহল দলকে দেখে হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যাগটি হতে ভারতীয় মদ-২৯ বোতল (মালিকবিহীন) জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST