১৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান

অনলাইন ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন সংকটে আন্তর্জাতিক ক্রিকেট। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আসরটি হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। তবে ভারতের ভেন্যুতে খেলতে নিরাপত্তা নিয়ে আপত্তি তুলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অবস্থানে এবার প্রকাশ্য সমর্থন দিয়েছে পাকিস্তান। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

বিসিবির দাবি, বর্তমান প্রেক্ষাপটে ভারতে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এই অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। বিষয়টি শুধু ক্রিকেট বোর্ডের নয়, সরকারের পর্যায় থেকেও নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুনঃ   র‌্যাবের নাম পরিবর্তন করে এসআইএফ রাখার সিদ্ধান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

এনডিটিভির তথ্য অনুযায়ী, বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি নিরাপত্তা প্রশ্নে সন্তোষজনক সমাধান না এলে নিজেদের অংশগ্রহণ নিয়েও ভাবতে পারে তারা।

আইসিসি অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কোনো হুমকির কথা স্বীকার করেনি। সংস্থাটির নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে ভারতে বড় ধরনের ঝুঁকির উল্লেখ নেই। তবু নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার পাকিস্তানের সমর্থন পাওয়ায় আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ প্রশ্নে যে জবাব দিলেন বিসিসিআই সভাপতি

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আসরটি। এত কম সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তন বা নতুন নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া আইসিসির জন্য জটিল হয়ে উঠতে পারে। তাছাড়া, একাধিক দেশ নিরাপত্তা নিয়ে আপত্তি তুলতে আয়োজক দেশ হিসেবে ভারতের অবস্থানও প্রশ্নের মুখে পড়বে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে থাকে, তাহলে আইসিসিকে সমঝোতার পথেই হাঁটতে হবে। নয়তো বিশ্বকাপের আগে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST