১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ছেলের সঙ্গে খুনসুটিতে মাতলেন পরীমণি

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন বেশি। তবে সুযোগ পেলেই সন্তানদের সঙ্গে মেতে ওঠেন আনন্দে। সদ্য মালয়েশিয়ায় অবকাশ যাপন করতে দেখা গেল পরীমণিকে; সঙ্গে ছেলের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠতে দেখা গেল নায়িকাকে।

শনিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। কুয়ালালামপুরের বিখ্যাত প্যাভিলিয়ন শপিং মলে ঘোরাঘুরি করতে দেখা যায় নায়িকাকে। ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য মায়ের সঙ্গে সঙ্গে হাঁটছে। তাদের পরনেও ম্যাচিং করা পোশাক। দেখে যেন মনে হচ্ছিল, ছোট্ট পূণ্যই তার অভিভাবক, আর পরীমণি নিজেই বাচ্চা! কারণ, এ সময় পূণ্য একটি রাইড-অন স্যুটকেস টেনে নিয়ে যাচ্ছে; আর পেছন পেছন হাঁটছে পরীমণি।

আরও পড়ুনঃ   ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

এরপর ঘটে মজার ঘটনা! হঠাৎ করেই পরীমণি নিজেই সেই ছোট স্যুটকেসটির ওপর বসে পড়েন এবং পূণ্য তার মাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অনেকটাই সেই অবস্থায় পরীমণিকে টেনে নিয়ে যায় ছোট্ট পূণ্য।

পোস্টটির ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আমার ছেলে আমাকে বাচ্চা বানায়ে ফেলছে!’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসা মাখা ইমোজি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

ভিডিওটি পোস্ট করার মাত্র অল্প সময়েই নেটিজেনদের ব্যাপক সাড়া পায়। ভক্তদেরকে মন্তব্যঘরে পরীমণির মাতৃত্ব ও পূণ্যের চঞ্চলতার প্রশংসা করতে দেখা যায়।

ব্যক্তিজীবনে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তানের দায়িত্ব একাই সামলাচ্ছেন পরীমণি। ছেলে পূণ্যের পাশাপাশি গত বছর সাফিরা সুলতানা প্রিয়ম নামের এক কন্যা শিশুকে দত্তক নেন তিনি। বর্তমানে সন্তানদের দেখাশোনা আর কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমণি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৩

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

৪

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৭

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৮

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৯

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

১১

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১৩

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৪

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৫

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৭

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৮

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৯

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST