১৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সৃজনশিখা’র পরিচ্ছন্নতা অভিযানে নুরুজ্জামান লিটনের অংশগ্রহণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘সৃজনশিখা’-র উদ্যোগে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার(১৬ জানুয়ারী) সকালে বেনাপোল বাজার ও সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পরিচালনা করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সরাসরি পরিচ্ছন্নতা কাজে অংশ নেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেতা নুরুজ্জামান লিটন।

সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল বাজার এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযানটি শুরু হয়। এতে ‘সৃজনশিখা’ সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কাব-স্কাউট দলের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অভিযানকালে রাস্তার ধারের ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য অনুরোধ জানানো হয়।

আরও পড়ুনঃ   ভারতে উচ্ছেদের শিকার ১৫ বাংলাদেশিকে বেনাপোলে বিজিবির কাছে হস্তান্তর

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, একটি আদর্শ ও সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমাদের চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। ‘সৃজনশিখা’র এই তরুণরা আজ যে দৃষ্টান্ত স্থাপন করল, তা বেনাপোলবাসীর জন্য অনুপ্রেরণা। আমি আশা করি, প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে সচেতন হবেন। তিনি আরো বলেন, রাজনৈতিক প্রচারণার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এ ধরনের জনকল্যাণমূলক কাজে সবসময় পাশে থাকবেন।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

কর্মসূচিটি পরিচালনা করেন সৃজনশিখা সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম এবং “সৃজনশিখা’র প্রতিষ্ঠাতা সভাপতি- নাজমুল হুমাইন জয়।

কর্মসূচিতে অংশ নেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শহরকে সুন্দর রাখতে তারা নিয়মিত এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ চালিয়ে যেতে চান। বেনাপোলের ব্যবসায়ীরা এবং পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং পৌরসভাকে আরও পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST