১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!

অনলাইন ডেস্ক : টেলিভিশন পর্দায় আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন জয় ভানুশালী ও মাহি বিজ। দীর্ঘ বছরের সংসার জীবনের ইতি টেনে চলতি বছরের শুরুতেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা জুটি। তবে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় মাহি।

সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে মাহির একটি পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় চলছে তুমুল বিতর্ক। সম্প্রতি প্রযোজক নাদিমের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাহি। আর সেই ছবির ক্যাপশন ঘিরেই দানা বাঁধছে নতুন সম্পর্কের সন্দেহ।

আরও পড়ুনঃ   নাটক নিয়ে দর্শকদের দীর্ঘ অভিযোগ, জবাব দিলেন দীপা খন্দকার

মাহি নাদিমকে তার ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে লিখেছেন, ‘তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারি। আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’

মাহির এমন আবেগঘন বার্তার পর নেটিজেনদের একাংশ তাকে লক্ষ্য করে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। বিশেষ করে জয়ের ‘ভদ্র ও পারিবারিক’ ভাবমূর্তির কারণে বিচ্ছেদের জন্য মাহিকেই দায়ী করছেন নিন্দুকেরা। প্রশ্ন উঠছে, তবে কি নাদিমের সঙ্গে সম্পর্কের কারণেই জয়-মাহির দীর্ঘ সংসারে ভাঙন ধরল?

আরও পড়ুনঃ   জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের দায়িত্ব : প্রধানমন্ত্রী

উল্লেখ্য, নতুন বছরের শুরুতে এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদের নেপথ্যে কোনো ‘ভিলেন’ বা নেতিবাচকতা নেই। তিন সন্তানের খাতিরে এবং দীর্ঘদিনের বন্ধুত্বের টানে বিচ্ছেদের পরেও তারা পরস্পরের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST