৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বানেশ্বর কাচারি মাঠের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৫ একর জমি উদ্ধার

বানেশ্বর কাচারি মাঠের সামনে অবৈধভাবে স্থাপন করা ৫০টির অধিক দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের দিকনির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) শিবদাসের নেতৃত্বে বুধবার বানেশ্বর কাচারি মাঠের সামনে অবৈধভাবে স্থাপন করা ৫০টির অধিক দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে অবৈধ দখলদারদের হাত থেকে প্রায় ১.৫ একর সরকারি জমি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা।

আরও পড়ুনঃ   যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬ জেলার ২০ কেন্দ্র স্থগিত

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শিবদাস বলেন, সরকারি জমি অবৈধভাবে দখল করে কোনো স্থাপনা গড়ে তোলার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, উদ্ধারকৃত জমি জনকল্যাণমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে হাটবারে যদি গুড় ও আম ব্যবসায়ীদের জন্য এ স্থানটি ব্যবহারের ব্যবস্থা করা যায়, তাহলে বানেশ্বর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকাংশেই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   বিএনপি-আওয়ামী লীগ একই গাছের দুই ডাল : ফয়জুল করীম

স্থানীয়দের মতে, এ অভিযানের ফলে সরকারি জমি পুনরুদ্ধারের পাশাপাশি এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST