৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে হতে যাচ্ছে দেশের প্রথম জিআই পণ্য মেলা

নাটোর প্রতিনিধি : নাটোর জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম জিআই পণ্য মেলা। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আগামী ১১ মে চলনবিল অধ্যুষিত সিংড়াতে এ মেলা উদ্বোধন করবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ মে) বেলা সাড়ে এগারোটায় স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিজিটাল পল্লী’র ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে প্রথমবারের মত জিআই পণ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল পল্লী মেলা।

আরও পড়ুনঃ   আর্জেন্টিনাকে হুঙ্কার দিয়ে রাখল ‘ক্ষুধার্ত’ কানাডা

নাটোরের কাঁচাগোল্লাসহ দেশের ২০টি জিআই পণ্যকে দেশব্যাপী জনপ্রিয় করতে এ মেলা আয়োজন করা হচ্ছে। মেলাতে জিআই পণ্য ছাড়াও স্থানীয় উদ্যোক্তা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ‘গ্রাম থেকে বিশ্ব’-এ স্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে মডেল ই-কমার্স ভিলেজ হিসেবে ডিজিটাল পল্লীর বিভিন্ন কর্মকান্ড, পণ্য ও সেবার প্রসার ঘটাতে দেশব্যাপী পর্যায়ক্রমে আয়োজন করা হচ্ছে ডিজিটাল পল্লী মেলা। নাটোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ডিজিটাল পল্লী মেলা।

আরও পড়ুনঃ   The New Quirks

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজিটাল পল্লী ফাউন্ডেশন ও ই-ফার্মারস্ এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোঃ মোস্তাফিজুর রহমান এবং ই-ক্যাব ব্রান্ডিং ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আদনান আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST