৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে এলপিজি গ্যাসে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়েছে।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : সোমবার (৫ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে এলপিজি গ্যাস অধিক মূল্যে বিক্রি, ক্রয় সংক্রান্ত বৈধ রশিদ না থাকা, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রয়োজনীয় বিস্ফোরক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু

এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। আইন অমান্যকারী কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   পরকীয়ার জেরে সংসার ভাঙায় প্রেমিকের বাড়িতে নারীর অনশন

প্রশাসনের এ উদ্যোগে সাধারণ ভোক্তাদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের এমন কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST