২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

২০২৬ সালে একাধিকবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে রোমাঞ্চকর দ্বৈরথ ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই। রাজনীতি ও কূটনীতি মিলিয়ে এই দুই দেশের লড়াই যেন ছাপিয়েছে বাকি সব ঐতিহাসিক দ্বৈরথকে। ২০২৫ সালে বছরজুড়েই আলোচনায় ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। নতুন বছরেও একাধিকবার মুখোমুখি হতে পারে তারা।

পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গেল বছর ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। সর্বশেষ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কথা দূর কি বাত, নিয়ম মাফিক করমর্দনও করেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফিও নেননি তারা। সেই ট্রফি এখনো বুঝে পায়নি ভারত। নারীদের একদিনের বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয়রা। সব মিলিয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তাপ।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

২০২৬ সালে ক্রিকেটের একাধিক বড় ইভেন্ট রয়েছে। পুরুষ এবং প্রমিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও। ফলে ২২ গজের লড়াইয়ে বেশ কয়েক বার মুখোমুখি হতে পারে দুই চিরশত্রু দেশ ভারত-পাকিস্তান।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে সালমান আলি আঘার পাকিস্তানের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের ভারত। এই প্রতিযোগিতায় একাধিক বার মুখোমুখি হতে পারে দু’দল। গ্রুপের ম্যাচ ছাড়াও সেমিফাইনাল বা ফাইনালেও হতে পারে ভারত-পাকিস্তান লড়াই।

অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলাদা গ্রুপে পড়েছে ভারত এবং পাকিস্তান। ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। পাকিস্তান রয়েছে গ্রুপ ‘বি’-তে। প্রস্তাবিত সূচি অনুযায়ী লিগ পর্বে দু’দেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। সুপার সিক্স পর্বেও দেখা যাবে না ভারত-পাকিস্তান লড়াই। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে মুখোমুখি হতে পারে দু’দেশ।

আরও পড়ুনঃ   দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের অন্তত একবার মুখোমুখি হওয়া নিশ্চিত। আগামী ১৪ জুন এজবাস্টনে হরমনপ্রীত কৌরদের খেলতে হবে ফাতিমা সানাদের বিরুদ্ধে। বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালেও ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা থাকছে।

সব মিলিয়ে ২০২৬ সালে ২২ গজে ভারত-পাকিস্তানের দু’বার মুখোমুখি হওয়া নিশ্চিত। পুরুষ এবং মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বে খেলবে দু’দেশ। সব মিলিয়ে পাঁচ বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি তিনটি ম্যাচ অবশ্য অনিশ্চিত। নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিযোগিতাগুলোতে দু’দলের পারফরম্যান্সের ওপর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

ভূমিকম্পে কাঁপল দেশ

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১০

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১১

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১২

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৩

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৪

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১৮

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১৯

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

২০

Design & Developed by: BD IT HOST