১৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ ।

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ ।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা জাতি গঠনের অন্যতম হাতিয়ার। খেলাধুলা অপরাধ প্রবণতা বা খারাপ সঙ্গ থেকে দূরে রাখে। এর মাধ্যমে আমাদের শরীর ও মনপ্রফুল্ল থাকে। খেলাধুলায় সবাইকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে সরকার সব সময় খেলাধুলার আয়োজন করে এসেছে। এটি তার ধারাবাহিক প্রক্রিয়া।

উদীয়মান খেলোয়াড় খুঁজে বের করার অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন, এ প্রতিযোগিতাগুলো আয়োজন করার অন্যতম উদ্দেশ্য একেবারে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করা। আয়োজকদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ   তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো বাড়ি পুড়ে ছাই, নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

দর্শকদের উপস্থিতি লক্ষ্য করে তিনি বলেন, গ্যালারিতে দর্শকের উপস্থিতি কম দেখেই বোঝা যায় আমাদের তরুণ প্রজন্ম খেলাধুলা থেকে অনেক দূরে সরে গেছে। এসময় তিনি দর্শকদের খেলার প্রাণ বলে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগরীর বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সংখ্যক দর্শক গ্যালারিতে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

তিনি আরও বলেন, খেলাধুলা আমাদেরকে প্রাণবন্ত রাখে। আমি বেশ কয়েকজনকে দেখেছি যারা ২০ বছর ধরে মাঠেই রয়েছে এবং তারা একই রকমের প্রাণবন্ত রয়েছে। আমরা যতদিন খেলব আমাদের শরীর এবং মন তরুণ থাকবে, তরতাজা থাকবে।

রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত এটি একটি খেলা। এটি যেন বিরোধের কোনো সূত্রপাত না ঘটায়। রেফারি যা সিদ্ধান্ত দিবেন তা আমাদের জন্য চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত নিরপেক্ষ হবে বলে খেলোয়াড়দের নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুনঃ   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের অন্য জেলা ক্রীড়া অফিসারগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড় ও প্রশিক্ষক, রেফারি ও দর্শকশ্রোতা।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠাতব্য বিভাগীয় পর্যায়ের এ আন্তঃকলেজ এ ফুটবল টুর্নামেন্টে আট জেলার মোট ১৬ টি দল অংশ গ্রহণ করছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST