১৫ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে টাকাসহ দুই ভারতীয় নারী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধের সময় আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল ইমিগ্রেশন দিয়ে টুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন তারা। কাস্টমস স্ক্যানিংয়ের সময় তাদের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ তাদের আটক করে।

আরও পড়ুনঃ   ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

আটককৃতরা হলেন-ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার রায়পুর গ্রামের আনন্দ বৈদ্ধার মিস্ত্রি রিনা বৈদ্য (৩৭) ও একই জেলার মৃত সানোয়ার সাহাজির স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।

কাস্টমস সূত্র জানায়, উদ্ধারকৃত টাকাগুলো যথাযথ কাগজপত্র ও প্রমাণ সাপেক্ষে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। উপযুক্ত প্রমাণ ও প্রকৃত মালিক না পাওয়া গেলে টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১১তম চন্ডিপুর প্রিমিয়ার লিগ শুরু

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান,তারা এক হাজার টাকার বিনিময়ে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। এঘটনায় আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

১

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

২

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৩

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৪

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৫

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৬

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৭

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৮

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৯

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১০

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১২

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৩

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৪

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৫

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৭

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৯

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২০

Design & Developed by: BD IT HOST