৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, নারীর ক্ষমতায়ন শুধুমাত্র সামাজিক উন্নয়ন নয়, রাষ্ট্রের অগ্রগতির মূল চালিকাশক্তি। তিনি আরও বলেন, ডিজিটাল যুগে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, অনলাইন হয়রানি রোধ ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। এজন্য সমাজের সব স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সভাপতির বক্তব্যে হাবিবা খাতুন বলেন, বেগম রোকেয়া আমাদের প্রেরণার আলো। তাঁর সাহস, শিক্ষা ও নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আজও সমানভাবে প্রাসঙ্গিক। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান পর্যন্ত সকলে ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় বক্তৃতা করেন তানোর থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বানাবাস হাঁসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী মিয়া, প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন
খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া এবং যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আবু সাঈদ।

আরও পড়ুনঃ   রাজশাহীর ৬ আসনে ৩৮ জনের মনোনয়নপত্র জমা

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা নারীর প্রতি সহিংসতা, বৈষম্য এবং অনলাইন নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সমাজজুড়ে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং নারী অধিকার বিষয়ে মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

১০

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

১২

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

১৩

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

১৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১৫

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১৭

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১৮

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST