৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বেগম রোকেয়া দিবস পালিত, অদম্য নারীদের সংবর্ধনা

বাগমারায় "আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন। 

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় “আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার এ উপলক্ষে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান প্রমুখ।

আরও পড়ুনঃ   রাজশাহী-৩ আসনে প্রার্থীদের কুশল বিনিময়ে প্রকাশ পেল রাজনৈতিক সৌহার্দ্য

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ,প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।

আলোচনা শেষে পাঁচটি ক্যাটাগরি পাঁচজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরমধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারীঃ সানজানা শবনম জলি, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীঃ আক্তারুন নাসরিন আঁখি,

আরও পড়ুনঃ   জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

সফল জননী নারীঃ রহিমা বিবি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারীঃ সোনিয়া আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারীঃ আঞ্জুয়ারা।

অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST