৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী: বিএনপি নেতা মিলন

স্টাফ রিপোর্টার : গণতন্ত্রের মানসকন্যা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ-বিদেশের মানুষের দোয়ায় এখন অনেকটাই সুস্থ হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

রোববার বিকেলে পবার চারচিটি মোড়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম জিয়ার ত্যাগের তুলনা নেই—স্বামী ও সন্তান হারিয়েও তিনি দেশের গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। এ ত্যাগের মহিমায় তিনি এখন শুধু বিএনপির নন, পুরো দেশের নেত্রীতে পরিণত হয়েছেন।

আরও পড়ুনঃ   অভিনব প্রচারে জাপা প্রার্থী, মুহূর্তেই ভাইরাল

মিলন বলেন, নারীর ক্ষমতায়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠনসহ অসংখ্য কল্যাণমূলক কাজ করে গেছেন বেগম জিয়া। আলেম-ওলামাসহ দেশের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন।

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল দাবি করার যোগ্য নয়; ক্ষমতার লোভে তারা অবমাননাকর কাজ করছে। জনগণকে মোনাফেকদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   "তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা"-বিএনপি নেতা আবু বকর সিদ্দিক

মিলন আরও জানান, জার্মানির সহায়তায় কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে এবং অবস্থার আরও উন্নতি হলে তাঁকে লন্ডনে নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসও তাঁকে রাষ্ট্রীয়ভাবে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দিয়েছেন।

দোয়া মাহফিলে পবা ও নওহাটা অঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST