১৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারত ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

অনলাইন ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বছর। ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি চলবে এই প্রতিযোগিতা। বাংলাদেশও খেলবে সেখানে, তাদের প্রথম ম্যাচ ভারতের সঙ্গে। অন্য দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

যুক্তরাষ্ট্র ও ভারত ম্যাচ দিয়ে শুরু হবে এই বিশ্বকাপ। ১৬ দলের প্রতিযোগিতায় চারটি গ্রুপে ৪টি করে দল থাকছে। ২৩ দিনে হবে ৪১ ম্যাচ।

প্রথম দিনে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড এবং অভিষিক্ত দল তাঞ্জানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। ২০২০ সালে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার আসরে খেলা জাপানও ফিরছে এই বিশ্বকাপে।

আরও পড়ুনঃ   ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’

আগামী ১৭ জানুয়ারি বুলাওয়েতে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ। তিন দিন পর ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে ২৩ জানুয়ারি।

১৬ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে সহ-আয়োজক জিম্বাবুয়ের সঙ্গে পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গী আয়ারল্যান্ড, জাপান এবং শ্রীলঙ্কা। ‘ডি’ গ্রুপে খেলবে তাঞ্জানিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আরবান লিভিং ল্যাব শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রত্যেক গ্রুপের শীর্ষ তিনটি করে দল যাবে সুপার সিক্সে। সেখানে ১২ দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ ১ ও গ্রুপ ২ এর শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST