১৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আদালতে স্বশরীরে হাজির হয়ে ব্যাখা দিলেন পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে হত্যা ও স্ত্রী তাসমিন নাহারকে জখম করার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে কথা বলার ঘটনায় আদালতে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির হয়ে তিনি ঘটনার বিবরণ আদালতের সামনে তুলে ধরেন। তার আইনজীবী জমসেদ আলী লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করে, পুলিশ কমিশনারের বিরুদ্ধে দায়ের করা বিবিধ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।

আরও পড়ুনঃ   আদালতের বারান্দায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারলেন আইনজীবী

পুলিশ কমিশনার আদালতে জানান, লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়ার সময় জনসমাগম বেশি ছিল। সেই সুযোগে আসামি ক্যামেরার সামনে কথা বলেন। দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ   বাগমারায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার পরবর্তী শুনানি হবে ১ ডিসেম্বর। ওইদিন আদালত পুলিশ কমিশনারের আবেদনের ওপর আদেশ দিতে পারেন।

উল্লেখ্য, ১৩ নভেম্বর ঘটনার পর লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়া হয়, যেখানে ধারণকৃত তার ভিডিও বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST