১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিস আসতে আসতে অগ্নিকান্ডে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট, আসবাবপত্রসহ কক্ষের সব গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। জন্ম নিবন্ধনেরও আবেদনের নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে দফাদার ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের ধোয়া দেখতে পান। পরে নিচে নেমে এসে দেখেন সচিবের কক্ষে আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুনে কক্ষের অনেক কিছু পুড়ে গেছে। কোনো সহযোগিতা না পেলে জনগণকে সেবা দেওয়া খুব কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুনঃ   মান্দায় পেট্রোল কান্ডে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা

এ বিষয়ে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে থাকা অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারপরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST