১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭০ বাংলাদেশি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":18,"beautify":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অনলাইন ডেস্ক : লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় আরও ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। আইওএমের চার্টার্ড ফ্লাইট বুরাক এয়ারলাইন্সের UZ222–এর মাধ্যমে তারা মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গানফুদা ডিটেনশন সেন্টার থেকে নতুন করে ১৭০ জনকে দেশে ফেরত পাঠানো হলো।

আরও পড়ুনঃ   রাজশাহী রেলভবনে দুদকের অভিযান

প্রত্যাবাসন কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। তিনি লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা জানান।

অভিবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, বিদেশে কর্মসংস্থানে বৈধ ও নিরাপদ পথই একমাত্র সঠিক উপায়। তিনি দেশে ফিরে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা বৃদ্ধি এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশগমন বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   বড় জয়ে সিরিজ বাংলাদেশের

রাষ্ট্রদূত আরও বলেন, অবৈধ অভিবাসন শুধু ঝুঁকিপূর্ণ নয়, বরং ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয়ভাবে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ। দেশে ফেরার পর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছোট-মাঝারি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করার পরামর্শ দেন তিনি। সরকারি নানা সুবিধা, ঋণ সহায়তা এবং প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করে দেশে থেকেই অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রদূত।

এ ছাড়া, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিবাসীদের উৎসাহিত করেন তিনি এবং এ বিষয়ে দূতাবাসের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে নিয়ে উত্তেজনা, মারধরের পর পুলিশি হেফাজতে

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার, ধ্বংস

২

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

৩

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে আবারো ফগার স্প্রে কার্যক্রম শুরু

৪

রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

৫

পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে মানবিক ভূমিকা রাখছেন ব্যারিস্টার রাজন

৬

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

৭

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

৮

নওগাঁ রাণীনগরে দস্যুতা মামলার প্রধান আসামীসহ আটক ২

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১১

ঔষধ সরবরাহ বন্ধের প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনারে সহোযোগিতা চাইলেন ফারিয়া নেতৃবৃন্দ

১২

তানোরে ইউএনও নাঈমা খানের নেতৃত্বে সারের বাজারে অভিযান, ৬৩ হাজার টাকা জরিমানা

১৩

নগরীর ১৫০ কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

১৪

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৫

নেত্রকোনায় ট্রেনে আগুন

১৬

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

১৭

২০২৭ সালে হজচুক্তি স্বাক্ষরিত, হজযাত্রীর কোটা ৮৩,৫০০ জন

১৮

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

১৯

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

২০

Design & Developed by: BD IT HOST